রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার সেই রোজিনা

দেশে ফিরেছেন সৌদি আরবে নির্যাতনের শিকার হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা রোজিনা আক্তার (২৭)। গতকাল রোববার বিকেলে তিনি সৌদি আরব থেকে ঢাকা বিমান বন্দরে পৌঁছান বলে জানিয়েছে তার পরিবার। রোজিনা আক্তারের বাবা সুন্দর আলী জানান, রোজিনা গতকাল বিকেলে দেশে পৌঁছালেও গ্রামের বাড়ি আসেননি। গতকাল ঢাকায় তার খালার বাসায় ছিলেন। আজ বিকেলে তিনি বাড়ি ফিরেছেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, সৌদি আরবে নির্যাতিত হয়ে রোজিনার কান্নাকাটি করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। এরপর ওই মন্ত্রণালয়ের মাধ্যমে গতকাল রোজিনাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার সেই রোজিনা

প্রকাশিত সময় : ০৬:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩