শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে নিহত মোশাররফের মরদেহ দেশে আসছে আজ

সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার মরদেহ।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা নিহত মোশাররফ হোসেন (পাসপোর্ট নম্বর: EK0909569) সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী।

জানা গেছে, সৌদি আরব সময় শুক্রবার ভোর ২টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনস-এর ফ্লাইট নম্বর SV806-এ মরদেহটি রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী ব্রিফিং করবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদিতে নিহত মোশাররফের মরদেহ দেশে আসছে আজ

প্রকাশিত সময় : ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬