প্রকাশিত সময় :
০৬:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
১১
মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী শাকিলের (২৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৮ জুন) সকালে তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাকিলের বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে শাকিলের ফুফাতো ভাই মিলন জানান, মালয়েশিয়ায় অবস্থানরত সহকর্মীরা সকালে তার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।
মিলনের ধারণা, শাকিল আত্মহত্যা করে থাকতে পারেন।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন পরই শাকিলের মালয়েশিয়া থেকে দেশে ফেরার কথা ছিল। হঠাৎ তার মৃত্যুর সংবাদে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের বাড়ি মুকুন্দপুরে চলছে শোকের মাতম।