সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দেশটিতে সংঘটিত ওই হামলায় তিনি নিহত হন বলে জানা গেছে। সৌদি আরবে কর্মরত আল আমিন নামে এক বাংলাদেশি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর সৌদি আরবে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, পরিবারের স্বচ্ছলতার আশায় কয়েক বছর আগে সজিব সৌদি আরবে পাড়ি জমান। সেখানে কর্মরত অবস্থায় তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, নিহত সজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি। খোঁজখবর নিয়ে আপনাকে জানাব। নিহতের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত সময় : ০৫:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬