মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক শিক্ষা মন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই নিষেধাজ্ঞা দেন।

দুর্নীতির অভিযোগে মামলা থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মুহাম্মদ তরিকুল ইসলাম ।

এর আগে ইমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন

আবেদনে উল্লেখ করা হয়, ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা না দেওয়ায় অপরাধ করেছেন। এ ছাড়া তিনি ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনসহ ওই অবৈধ সম্পদ নিজ দখলে রাখার জন্য অপরাধ করেছেন। এজন্য দুদক গত বছরের ৪ জুন মামলা দায়ের করে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগ করার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাছাড়া মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে। এ অবস্থায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট নওফেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক শিক্ষা মন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত সময় : ০৫:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬