মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘কান্থা’ হয়ে ফিরলেন বিদ্যা

পর্দায় বিদ্যা বালানের উপস্থিতিই আলাদা এক আবহ তৈরি করে। যার প্রমাণ আবারও পাওয়া গেছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ছবিতে। এতে ‘কান্থা’ চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। প্রকাশ্যে এসেছে তার চরিত্রের প্রথম ঝলক। আর তা ঘিরে শুরু হয়েছে দর্শকের উচ্ছ্বাস।

প্রকাশিত ঝলকে বিদ্যাকে দেখা গেছে নীল শাড়িতে, হাতে সিগারেট। সিঁড়ি বেয়ে নিচে নামছেন তিনি। তার অভিব্যক্তি, পোশাক ও চরিত্রের রহস্যময় উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছে।

বিদ্যার এই নতুন অবতার প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। শুধু লুক নয়, বিদ্যার চরিত্র নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। রজনীকান্তের সঙ্গে তাকে কীভাবে দেখা যাবে, পর্দায় তাদের মুখোমুখি দৃশ্য কতটা জমবে সেটি নিয়েও এখন আলোচনা চলছে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। রজনীকান্ত ও বিদ্যা বালানের পাশাপাশি ছবিতে রয়েছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত ছবির আবহকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সান পিকচার্স প্রযোজিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘কান্থা’ হয়ে ফিরলেন বিদ্যা

প্রকাশিত সময় : ০৫:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬