মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপু বিশ্বাসের হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। তবে এবার শুধু সাজপোশাক নয়, ফটোশুটের আবহও নজর কেড়েছে। ঝলমলে ধূসর-বাদামি টু-পিস স্যুটে লাইব্রেরিতে ফটোশুট করেছেন এই অভিনেত্রী। হাতে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেছেন অপু। ছবিতে কখনো ‘গীতাঞ্জলি’র পাতায় চোখ রেখেছেন, আবার কখনো বইটি মুখ ও মাথার কাছে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। পেছনে সারি সারি সাজানো বইয়ের তাক ছবিগুলোতে তৈরি করেছে ভিন্ন এক আবহ।

ফটোশুটের সঙ্গে একটি অনুপ্রেরণামূলক বার্তাও দিয়েছেন অপু। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’

ছবিগুলো প্রকাশের পরই অপুর নতুন লুক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ অপুর সঙ্গে নিজেদের ছোটবেলার স্মৃতির কথাও জানিয়েছেন। একজন অনুসারী মন্তব্য করেছেন, লাইব্রেরিতে শাড়ি পরে এমন ফটোশুট করলে অপুকে আরও বেশি মানাত।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফটোশুটেও নিয়মিত দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। ভিন্ন ভিন্ন লুকে ক্যামেরার সামনে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় থাকছেন তিনি।

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘শিকার’ সিনেমার শুটিং করেছেন তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছে নেপালে।

তবে সিনেমাটির বাকি কাজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ সিনেমাটির নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে। ‘শিকার’-এ অপু বিশ্বাস ও মরতুজা পলাশের সঙ্গে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখার্জী, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অপু বিশ্বাসের হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

প্রকাশিত সময় : ১০:০০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬