রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিশার বিদায়, নুসরাত ফারিয়া নতুন শুভেচ্ছাদূত

চলতি বছরের শুরুর দিকে জমকালো এক আয়োজনে ঘোষণা করা হয় স্টেপ ফুটওয়্যার জুতার নতুন শুভেচ্ছাদূত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রতিষ্ঠানটির হয়ে কাজ করবেন তিনি। তবে বছর না ঘুরতেই প্রচারণায় এলো বড় রদবদল। বছর পূর্ণ হওয়ার আগেই ব্র্যান্ডটির শুভেচ্ছাদূতের তালিকা থেকে বাদ পড়েছেন তানজিন তিশা। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢালিউডের গ্ল্যামারাস ও বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ফারিয়াকে ব্র্যান্ডটির নতুন মুখ হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিভুক্ত করা হয়।

বড় আশা নিয়ে অভিনেতা তৌসিফ মাহবুবের সাথে যৌথভাবে স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছিলেন তানজিন তিশা। তরুণ প্রজন্মের কাছে ব্র্যান্ডের জনপ্রিয়তা পৌঁছানোর লক্ষ্যে তাকে যুক্ত করা হলেও, বছর ঘোরার আগেই তিশার সঙ্গে এই পথচলার ইতি টালল প্রতিষ্ঠানটি।

তিশাকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ প্রাতিষ্ঠানিকভাবে জানানো না হলেও, নতুন পণ্য উন্মোচন ও প্রচারণায় সম্পূর্ণ নতুন রূপ নিয়ে হাজির হয়েছে স্টেপ। ব্র্যান্ডটির সাথে দীর্ঘদিন ধরে থাকা তৌসিফ মাহবুব তার চুক্তি বজায় রাখলেও, নারী মুখ হিসেবে এখন থেকে একচেটিয়া প্রচারণা সামলাবেন নুসরাত ফারিয়া।

সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত স্টেপ ফুটওয়্যারের ‘সিগনেচার ইভেন্ট’-এ নুসরাত ফারিয়া আনুষ্ঠানিকভাবে এই নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানেই ব্র্যান্ডটির নতুন ৫৬টি পণ্যের বিশাল কালেকশন উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া বলেন, স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি যেকোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে পণ্যের গুণগত মান, ডিজাইন ও গ্রাহকের আস্থার বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। স্টেপের নতুন কালেকশনের আধুনিক ডিজাইন এবং আরামদায়ক অনুভূতি আমাকে সত্যিই মুগ্ধ করেছে।

স্টাইল এবং ট্রেন্ডের ক্ষেত্রে নুসরাত ফারিয়ার দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে তরুণ প্রজন্মের কাছে। আর এই বাজারকে লুফে নিতেই স্টেপ ফুটওয়্যার তিশার জায়গায় ফারিয়াকে বেছে নিয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বছর না ঘুরতেই তানজিন তিশার আকস্মিক এই বিদায় এবং গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়ার এই নতুন ‘স্টেপ’ করপোরেট ও বিনোদন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, এর আগে শাড়ি নিয়ে প্রতারণায় মামলায় নাম জড়ায় তানজিন তিশার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তিশার বিদায়, নুসরাত ফারিয়া নতুন শুভেচ্ছাদূত

প্রকাশিত সময় : ০৯:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬