মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। এর আগে এ পদে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) দুই কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের জন্য তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন

প্রকাশিত সময় : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬