আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথম ব্যাচের ছাত্র আজমত উল্লা খান। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সক্রিয়ভাবে। তরুণ বয়সে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরপর তিনবার ছিলেন এই দায়িত্বে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনবার। গাজীপুর সিটি করপোরেশন গঠন হওয়ার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। ওই সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামেন জাহাঙ্গীর আলম। নানা নাটকীয়তায় ব্যাপক আলোচনায় আসেন তিনি। তবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জাহাঙ্গীর নির্বাচন থেকে সরে আসেন। তাতেও লাভ হয়নি আজমত উল্লা খানের। হেরে যান তিনি। ওই নির্বাচনে জয়লাভ করেন বিএনপির প্রয়াত নেতা এম এ মান্নান।
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাজীপুরে নৌকার মাঝি আজমত উল্লাহ খান
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- ১২২
Tag :
সর্বাধিক পঠিত
























