প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হবেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। এরপর সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের সূচনা করবেন।
বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করবেন।
দুপুর দেড়টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















