শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মূল বেতনের ৫% প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মচারীরা

মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। জাতীয় সংসদ অধিবেশনে রোববার এই বিশেষ প্রণোদনা দেয়ার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘সরকারি কর্মচারী যাঁরা আছেন, তাঁদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী আশা করি এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাঁদের দেব।’ নতুন অর্থবছরেই সার্বজনীন পেনশন সুবিধা চালু করা যাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আরেকটি পদক্ষেপ নিয়েছি। এটা আমাদের একটি নির্বাচনী অঙ্গিকারও ছিলো। সেটা হলো সার্বজনীন পেনশন সুবিধা। ‘ইতিমধ্যে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩ আমরা প্রণোয়ন করেছি। আমরা আশা করি, ২০২৩-২৪ অর্থ বছরের মধ্যে এই পেনশন স্কিম চালু করতে সক্ষম হবো। এটা হবে একটি অন্তর্ভুক্তিমুলক উন্নয়ন কৌশল। একটি অত্যন্ত গুরুত্বপূর্ন সংযোজন।’ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে ওঠা সব আশঙ্কা উড়িয়ে দেন সরকার প্রধান। তিনি বলেন, ‘আমাদের মোট ঋণ আন্তর্জাতিক মাপকাঠির বেশ নিচেই অবস্থান করছে এখনও। বৈদেশিক মুদ্রার রিজার্ভ করোনার সময় ৪৬ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছিলো কারণ তখন কোনো আমদানি হতো না। কোনো ক্রয় ছিলো না বিদেশ যাওয়া ছিলো না। কাজেই টাকা বেঁচে গিয়েছিলো। ‘কিন্তু পরে যখন আমদানিসহ সব কিছু উন্মুক্ত হয় স্বাভাবিকভাবে আমাদের রিজার্ভটাও কমে আসে। এখনও রিজার্ভ ৩০ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার যা চার পাঁচ মাসের খাদ্য ক্রয় করার মতো, আমাদের আছে। কাজেই এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মূল বেতনের ৫% প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মচারীরা

প্রকাশিত সময় : ০৯:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩