শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে রেকর্ড ৪৬০৫৩৩০০ টাকার টোল আদায়

স্বপ্ন জয়ের পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড গড়েছে। ২৪ ঘণ্টায় এ সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।

সোমবার মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার মধ্যরাত ১২টা পর্যন্ত এ পরিমাণ টোল আদায় হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইড অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত হয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে ওই পরিমাণ টোল আদায় করা হয়েছে। এরমধ্যে মাওয়াপ্রান্তে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকা ও জাজিরাপ্রান্তে ১ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়া এর আগে সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা এবং ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার টোল আদায় হয়েছিলো স্বপ্নের পদ্মা সেতুতে।

তিনি আরও জানান, পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর পর থেকে গতকাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এ পর্যন্ত ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮টি যানবাহন পারাপার হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পদ্মা সেতুতে রেকর্ড ৪৬০৫৩৩০০ টাকার টোল আদায়

প্রকাশিত সময় : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩