শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়নের বিভিন্ন লক্ষ্যমাত্রার সঙ্গে দেশীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক। কোভিড অভিঘাতের কারণে সময়ক্ষেপণ হলেও ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে সরকার নিরলস কাজ করছে। সংসদ সদস্যরা নিজ নির্বাচনী এলাকায় লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা রোধে আন্তরিকভাবে কাজ করছেন। জাতীয় সংসদ এসব ক্ষেত্রে তাদের সব সহায়তা প্রদান করছে। রোববার সংসদ ভবনে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে. মোহাম্মেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। সাক্ষাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই উন্নয়ন, এসডিজি লক্ষ্যমাত্রা, লিঙ্গ সমতা, শিশু শ্রম, বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডেলটা প্লান-২১০০ প্রণয়ন করেছেন। এই ব-দ্বীপের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেয়া কর্মসূচিতে জাতীয় সংসদও অংশ নেবে। একটি কন্যাশিশু তার জীবনের বিভিন্ন পর্যায়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেগুলো একটি মডেলের মধ্যে এনে তাকে বিভিন্ন সহায়তা দেওয়ার মাধ্যমে সক্ষম ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য কাজ চলমান। সাক্ষাৎকালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের কাজের প্রশংসা করেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে. মোহাম্মেদ। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন- জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত প্রমুখ। ডেইলি-বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার: স্পিকার

প্রকাশিত সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩