শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সিটির মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বরিশালের আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।এর আগে, গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।

জায়েদা খাতুন (বাম থেকে), তালুকদার আব্দুল খালেক ও আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চমক দেখিয়ে নির্বাচিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। বৃহত্তম এ সিটির মেয়র নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নেন তিনি। টেবিল ঘড়ি প্রতীক নিয়ে জায়েদা খাতুন পেয়েছিলেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নৌকা প্রতীক নিয়ে আজমত উল্লা খান পেয়েছিলেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে দ্বিগুণ ভোট তথা মোট ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।

এদিকে, দ্বিতীয় দফায় দুপুর ১২টায় একই স্থানে শপথ নেবেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং এই দুই সিটি করপোরেশনের কাউন্সিলররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

তিন সিটির মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০১:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩