শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফরে মৈত্রী পাওয়ার প্ল্যান্ট-২ উদ্বোধন করা হবে

আগামী সেপ্টেম্বরে জি-২০ সামিটের সময় মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট-২, খুলনা-মোংলা পোর্ট রেলওয়ে লাইন এবং আখাউড়া-আগরতলা রেলওয়ে লিংক উদ্বোধন হতে পারে। আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে জি-২০ সামিট অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সামিটে অংশ নেবেন। মঙ্গলবার (১৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি এ তিনটি প্রকল্প উদ্বোধনের বিষয়টি জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট-২ এবং খুলনা-মোংলা পোর্ট রেলওয়ে লাইন বাস্তবায়ন করা হচ্ছে ভারতীয় ঋণ চুক্তির আওতায়। আর আখাউড়া-আগরতলা রেলওয়ে লিংক বাস্তবায়ন করা হচ্ছে ভারতীয় অনুদানে। প্রধানমন্ত্রী বৈঠকে ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আনার অনুমতি দেয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন ভারত তাদের গ্রিডের মাধ্যমে ভুটান থেকেও বিদ্যুৎ আমদানির অনুমতি দেবে। বৈঠকে উভয়েই বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টাকা-রুপির বিনিময় ব্যবস্থা, সংযোগ, ভারতীয় এলওসি-এর অধীনে চলমান প্রকল্প এবং অনুদান ইত্যাদি বিষয়েও আলোচনা হয়। টাকা-রুপি বিনিময় ব্যবস্থার বিষয়ে ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন, ক্রেডিট কার্ডের মতো দুই ধরনের কার্ড ইস্যু করা হবে। একটি রুপি কার্ড এবং অন্যটি টাকা কার্ড। তিনি বলেন, ‘উভয় পক্ষই এই কার্ডগুলি ইস্যু করবে যাতে দুই দেশের মানুষ তাদের অর্থপ্রদানের জন্য এই কার্ডগুলো ব্যবহার করতে পারে। এসময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পিএমও সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর ভারত সফরে মৈত্রী পাওয়ার প্ল্যান্ট-২ উদ্বোধন করা হবে

প্রকাশিত সময় : ১২:১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩