শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও এর আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (২৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর চারদিনের সফরে ঢাকা ও রোমের মধ্যে ‘জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা’ এবং ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ শীর্ষক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করারও কথা রয়েছে শেখ হাসিনার।‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য টেকসই খাদ্য ব্যবস্থা : একটি যূথযাত্রায় বিভিন্ন পথ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে খুব ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী।জানা গেছে, ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, কৃষি বিশেষজ্ঞ, খাদ্য উৎপাদনকারী, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন। সোমবার তিনি এফএও সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ অন্যদেরও অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম এন্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেবেন। আগামী মঙ্গলবার (২৫ জুলাই) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। এছাড়া রোমভিত্তিক আন্তর্জাতিক সংস্থা-ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও), ইন্টারন্যাশনাল ফান্ড অব এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) নির্বাহী প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ২৬ জুলাই দেশের উদ্দেশে রোম ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।উল্লেখ্য, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ইউনাইটেড নেশনস ফুড সিস্টেমস সামিট’-এ গৃহীত সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার লক্ষ্যে ‘ইউএনএফএসএস+২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২১ ইউএন ফুড সিস্টেম সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দিয়ে পাঁচ দফা সুপারিশ করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইতালির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩