বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে জয়লাভ : শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন৷

সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে গিয়ে তারা এ সাক্ষাৎ করেন৷ প্রধানমন্ত্রীর প্রেস উইং, থেকে এ তথ্য জানানো হয়৷

আওয়ামী লীগের বিজয়ে শেখ হাসিনাকে চীনের অভিনন্দন

গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ব্রাজিলের রাষ্ট্রদূতরা এবং মরক্কোর রাষ্ট্রদূত ও ডিন অব দ্যা ডিপ্লোমেটিক কোর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এছাড়া আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরাও প্রাধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা।

রাষ্ট্রদূতরা এ সময় সরকারের নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে জাতীয় উন্নয়নের সমর্থনে অংশীদারিত্বের আরও শক্তিশালী গতি এবং প্রবৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীকে ভারতীয় হাইকমিশনারের অভিনন্দন

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন-এবিএন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নির্বাচনে জয়লাভ : শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অভিনন্দন

প্রকাশিত সময় : ০৫:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪