অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। রাতারাতি সব সংকট দূর হবে না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আবুল হাসান মাহমুদ আলী বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। অর্থপাচার রোধে কাজ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়! অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দেন।
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে: অর্থমন্ত্রী
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৭:৫৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- ৮৫
Tag :
সর্বাধিক পঠিত


























