বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার কমিটির সভাপতির পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে আবুল কাশেম তালুকদার (৬৮) নামের বাজার কমিটির সভাপতির ডান পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

আহত আবুল কাশেম তালুকদার উপজেলার পূর্বএনায়েতনগর এলাকার মোহরদ্দিরচর গ্রামের সোনাবালী তালুকদারের ছেলে ও সমিতিরহাট বাজার কমিটির সভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সমিতিরহাট বাজার কমিটির সভাপতি আবুল কাশেম তালুকদার ভোরে বাড়ি থেকে সমিতিরহাট বাজারে যান। এসময় বাজারে ওৎ পেতে থাকা একই এলাকার কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জের ধরে আবুল কাশেমকে চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে এবং তার ডান পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আহতের ছেলে পূর্বএনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তাইজুল ইসলাম বলেন, ‘আমার বাবাকে অতর্কিতভাবে পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করেছে রাসেল খান, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলসহ আরও অনেকে। আমি হামলাকারীদের বিচার চাই।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত রাসেল খান, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।

কালকিনি থানার পরিদর্শক মারগুব তৌহিদ বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাজার কমিটির সভাপতির পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

প্রকাশিত সময় : ০৬:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪