বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যানবাহন চলাচল ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। এ ছাড়া নির্বাচনের আগে ও পরে তিন দিন মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে

গত ২৭ জানুয়ারি নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসন, জরুরি সেবা ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের যানবাহন, সংবাদপত্রবাহী যানবাহন, বিমানবন্দরগামী যাত্রীদের যানবাহন, দূরপাল্লার বাস এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা বা এজেন্টদের যানবাহন (রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে)। এ ছাড়া সংবাদকর্মী ও অনুমোদিত পর্যবেক্ষকেরাও যাতায়াত করতে পারবেন।

জাতীয় মহাসড়ক, গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ও স্থানীয় প্রয়োজনীয়তা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে প্রয়োজনমতো নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

প্রকাশিত সময় : ০৯:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬