বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে নির্বাচনী পরিবেশ পরিদর্শন করছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা

বিভিন্ন উপজেলায় পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেন তারা। খোঁজখবর নেন বিভিন্ন কেন্দ্র এবং ভোটারদের। বর্তমান পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। এ সময় নির্বাচন কমিশন, কর্মকর্তা রিটানিং কর্মকর্তা প্রিজাডিং কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ইউরোপীয় ইউনিয়নের লং টার্ম অবজারভার ও সদস্য ইভা মোল্ট ও লার্স জিরং ফরডাল বলেন, মাদারীপুরের তিনটি আসনে পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো আছে। আমরা এই টিমের দুই সদস্য একমাস ধরে মাদারীপুরে বিভিন্ন প্রান্ত ঘুরছি। নির্বাচন শেষে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক রিপোর্ট ও পরবর্তীতে দুই মাস পর পুর্নাঙ্গ রিপোর্ট প্রদান করা হবে।

প্রসঙ্গত, মাদারীপুরের তিনটি সংসদী আসনে ভোটযুদ্ধে লড়বেন ২৫ প্রার্থী। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রই ঝুঁকি পূর্ণ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা। এছাড়া বাকি ১৫৭টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন। ৫ লাখ ৫৩হাজার ৭ জন নারী ভোটার। আর হিজড়া ভোটারের সংখ্যা ১২ জন।

তথ্য অনুযায়ী জানা গেছে, প্রতিটি ঝুঁকি পূর্ণ ভোটকেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ, ৩ জন অ স্ত্রধারী আনসার ও ১০ জন লা ঠিধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সাধারণ ভোটকেন্দ্রে ২ জন করে অ স্ত্রধারী পুলিশ, ২ জন অ স্ত্রধারী আনসার ও ১১ জন লাঠিধারী আনসার সদস্য পালন করবেন দায়িত্ব। জেলায় প্রায় ৬০০ সেনাবাহিনী টহল ও নির্বাচন সুষ্ঠু করতে কাজ করেছেন। প্রতিটি উপজেলায় একশো করে বাংলাদেশে সেনাবাহিনী থাকবেন নির্বাচনী মাঠে। এরমধ্যে সদর উপজেলায় থাকবেন ২০০ সেনা সদস্য। এছাড়া ৬ প্লাটুন বিজিবি, অর্ধশত র‌্যাব সদস্যও দায়িত্ব পালন করবেন ভোট সুষ্ঠু হওয়ার লক্ষ্যে। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ ও মাদারীপুর-৩ আসনে ১০ জন। এছাড়া জুডিশসয়াল ম্যাজিস্ট্রেটও থাকবেন এই দায়িত্ব পালনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মাদারীপুরে নির্বাচনী পরিবেশ পরিদর্শন করছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা

প্রকাশিত সময় : ১১:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬