বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ শুক্রবার চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার ইফতারে পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শায়রুল বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতলে যান। সাক্ষাৎকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

প্রকাশিত সময় : ১০:৪৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬