যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে এখনই কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি প্রস্তুত নন। শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তিনি বর্তমানে তা করতে ইচ্ছুক নন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে বর্তমান শর্তগুলো এখনও যথেষ্ট সন্তোষজনক নয়। সম্ভাব্য চুক্তির শর্তগুলো ঠিক কী হবে তা বিস্তারিত না জানালেও ট্রাম্প স্পষ্ট করে বলেন, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানকে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পুরোপুরি পরিত্যাগ করার অঙ্গীকার করতে হবে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 

























