মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ শপিংয়ের কথা বলে প্রেমিকাকে ডেকে নিয়ে গলা কর্তন

মাদারীপুরের কালকিনিতে ঈদ শপিং করে দেবার কথা বলে প্রেমিকাকে ডেকে নিয়ে গলা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত প্রেমিকাকে হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যায় কথিত প্রেমিক ও তার খালা।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত প্রেমিকার নাম প্রিয়া আক্তার (২০)। সে কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে। আর কথিত প্রেমিক বায়জিদ কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ঠেংগামারা গ্রামের আবুল কালাম সরদারের ছেলে।

আহত প্রিয়া ও তার পরিবার জানায়, শনিবার প্রেমিক বায়জিদের সাথে মেসেঞ্জারে কথা হয় প্রেমিকা প্রিয়ার। এসময় তাকে শপিং করে দেয়ার কথা বলে দেখা করতে বলে প্রেমিক বায়জিদ। পরে পরিবারের কাছে মিথ্যা বলে বাড়ি থেকে বিকেলে বের হয়ে প্রেমিকের সাথে দেখা করতে যায় প্রিয়া। পরবর্তীতে প্রেমিক বায়জিদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে প্রিয়ার গলায় আঘাত করে বায়জিদ। এতে প্রিয়ার গলার এক তৃতীয়াংশ কেটে যায়।

পরবর্তীতে বায়জিদ তার খালা তমাকে সাথে নিয়ে গুরুতর আহত প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। এসময় তারা প্রিয়ার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায়।
পরে প্রিয়ার বাবা-মাকে হাসপাতাল হতে খবর দেয়া হলে তারা এসে প্রিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়।

এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ওয়াহিদুজ্জামান জানান, রাত ৮টার দিকে গলা কাটা অবস্থায় প্রিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এদিকে প্রেমিক বায়জিদের শাস্তি দাবি করেছে প্রিয়ার পরিবার।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঈদ শপিংয়ের কথা বলে প্রেমিকাকে ডেকে নিয়ে গলা কর্তন

প্রকাশিত সময় : ১০:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬