শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় যৌন হয়রানির অভিযোগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন সেই ধর্মপ্রচারক

মালয়েশিয়ার তেনোম ম্যাজিস্ট্রেট আদালত দেশটির জনপ্রিয় ধর্মপ্রচারক এবিট ইরাওয়ান লিউকে যৌন হয়রানির ১১টি অভিযোগে তাকে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দিয়েছেন। আদালত মনে করেছেন- প্রসিকিউশন পক্ষ অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আদালতে ম্যাজিস্ট্রেট নুর আশরাফ জোলহানি বলেন, সাক্ষীদের দেওয়া প্রমাণ ও উপস্থাপিত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, প্রসিকিউশন একটি শক্তিশালী প্রাথমিক মামলা প্রতিষ্ঠা করতে পেরেছে।

তিনি বলেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা মূল্যায়ন করে এবং উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মামলায় প্রসিকিউশন পক্ষ মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তাদের মামলা শেষ করে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের মার্চ থেকে জুনের মধ্যে এক নারীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অশালীন ছবি ও বার্তা পাঠানোর মাধ্যমে শ্লীলতাহানির অভিযোগ আনা হয় এবিট ইরাওয়ান লিউয়ের বিরুদ্ধে।

অভিযুক্তের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৫০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আদালত আগামী ১৩ থেকে ১৬ অক্টোবর আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ নির্ধারণ করেছে।

অভিযুক্তের আইনজীবী রাম সিং আদালতকে জানান, প্রতিরক্ষা পক্ষ সাত থেকে ১০ জন সাক্ষী হাজির করবে এবং অভিযুক্ত নিজেও শপথ নিয়ে সাক্ষ্য দেবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন নোর আজিজাহ মোহামাদ, আনালিয়া কামারুদ্দিন এবং মুহাম্মদ হিদায়াত ওয়াহাব। এছাড়া অভিযুক্তের পক্ষে আরও আইনজীবী হিসেবে ছিলেন কামারুদ্দিন মোহামাদ চিনকি ও টিমোথি দাউত।

রায় ঘোষণার পর আইনজীবী রাম সিং সাংবাদিকদের বলেন, তারা আদালতের সিদ্ধান্তকে সম্মান করেন এবং আশা করছেন দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে চলা এই মামলার দ্রুত নিষ্পত্তি হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মালয়েশিয়ায় যৌন হয়রানির অভিযোগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন সেই ধর্মপ্রচারক

প্রকাশিত সময় : ১০:৫৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬