শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমীর মা অসুস্থ হয়ে হাসপাতালে, দোয়া চাইলেন ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা শামীমা আখতার জামান গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি শাশুড়ির শারীরিক অবস্থার কথা তুলে ধরে সবার কাছে দোয়া কামনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও অভিনেতা ওমর সানী।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওমর সানী জানান, হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন এবং এখনো বিস্তারিত চিকিৎসা-সংক্রান্ত তথ্য জানা যায়নি।

জানা যায়, দীর্ঘদিন ধরেই শামীমা আখতার জামান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময়ও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন পরিবার জানিয়েছিল, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মৌসুমীর মা অসুস্থ হয়ে হাসপাতালে, দোয়া চাইলেন ওমর সানী

প্রকাশিত সময় : ০৯:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬