সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁটুর বয়সি কাজলের সঙ্গে ফের রোমান্স করবেন বালাকৃষ্ণা

ভারতের দক্ষিণী সিনেমার দুই প্রজন্মের দুই তারকা অভিনয়শিল্পী নান্দামুরি বালাকৃষ্ণা ও কাজল আগরওয়াল। বয়সের ব্যবধান অনেক হলেও একসঙ্গে জুটি বেঁধে ‘এনবিকে ১০৮’ সিনেমায় অভিনয় করেছেন। এর আগে অসম জুটির রোমান্স দর্শকদেরও নজর কাড়ে। ফের জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, গোপীচন্দ্র মালিনেনি নির্মাণ করছেন ‘এনবিকে ১১১’ শিরোনামে সিনেমা। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন নান্দামুরি বালাকৃষ্ণা ও কাজল আগরওয়াল। বালাকৃষ্ণা তার হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে রোমান্স করতে যাওয়ার খবরে অন্তর্জালে চর্চায় পরিণত হয়েছে।

নয়নতারার বদলে কাজল আগরওয়াল
‘এনবিকে ১১১’ সিনেমায় প্রথমে নয়নতারাকে নেওয়ার কথা ভেবেছিলেন নির্মাতারা। কিন্তু তার শিডিউল জটিলতা ও পারিশ্রমিকের বিষয়টি সিনেমার বাজেটের সঙ্গে মিলিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। ফলে প্রযোজকরা সিদ্ধান্ত বদলান। পরে কাজল আগরওয়ালকে নেওয়া হয়। কারণ আগে বালাকৃষ্ণের সঙ্গে সফলভাবে কাজ করেছেন। এই ধরনের কমার্শিয়াল সিনেমায় তার অভিজ্ঞতা রয়েছে। এতে করে প্রজেক্টটি সময়মতো এগোনোর পাশাপাশি তারকা আকর্ষণও বজায় থাকছে।

বালাকৃষ্ণা-কাজলের বয়সের ব্যবধান
বালাকৃষ্ণার হাঁটুর বয়সি কাজল আগরওয়াল। প্রবীণ অভিনেতা বালাকৃষ্ণার বয়স এখন ৬৫ বছর। অন্যদিকে, কাজল আগরওয়ালের বয়স ৪০ বছর। অর্থাৎ তাদের বয়সের পার্থক্য ২৫ বছর। এই ব্যবধান সত্ত্বেও আগে তাদের জুটিকে দর্শকরা ভালোভাবে গ্রহণ করেন। আধুনিক তেলেগু সিনেমায় প্রায়ই দেখা যায় অভিজ্ঞ নায়কদের সঙ্গে প্রতিষ্ঠিত অভিনেত্রীদের জুটি তৈরি করা হয়, যাতে সব ধরনের দর্শককে আকর্ষণ করা যায়।

কেবল নায়িকা পরিবর্তন নয়, ‘এনবিকে ১১১’ সিনেমার বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে সিনেমাটির চিত্রনাট্য ও প্রযুক্তিগত দিকেও পরিবর্তন করছেন নির্মাতারা। সিনেমাটির অফিসিয়াল টাইটেল ও ফার্স্ট লুক প্রকাশের অপেক্ষায় এখন ভক্তরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাঁটুর বয়সি কাজলের সঙ্গে ফের রোমান্স করবেন বালাকৃষ্ণা

প্রকাশিত সময় : ০১:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬