শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে চবি ছাত্রদল।

সোমবার (১১ মে) দুপুরে এ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে তারা।

বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বলেন, “আমরা দেখেছি, গত কয়েকদিন ধরে সন্ত্রাসী ছাত্রলীগ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা করছে, যা সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না। তাই ছাত্রদল তাদের অপতৎপরতা রুখে দিতে ক্যাম্পাসে সজাগ রয়েছে।”

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ছাত্রলীগের বিষয়ে তৎপর থাকে এবং গত ১৭ বছরে যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার করেছে, তাদের শাস্তির আওতায় আনে।”

শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আহমেদ বলেন, “ছাত্রদল এই ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ কিংবা গুপ্তলীগের সব কার্যক্রম প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সঙ্গে নিয়ে ছাত্রলীগের অপতৎপরতা রুখে দিতে মাঠে থাকবে।”

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন, মোস্তাফিজুর রহমান ও নুজহাত জাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চবিতে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত সময় : ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬