শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা, নাট্যজন আতাউর রহমান। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন এই শিল্পী।

গত ৮ মে, বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত ধানমন্ডির একটি হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে দেওয়া হয়। গত পরশু দিন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। গতকাল পুনরায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আতাউর রহমানের মেয়ে শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমে বলেন, “আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। জটিল। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।”

আতাউর রহমান একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

প্রকাশিত সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬