শুক্রবার (২৬ জুন) গভীর রাতে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় শহর লা গুয়াইরায় উদ্ধারকারীরা শিশুটিকে ধ্বংসস্তূপের নিচ থেকে নিরাপদে বের করে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লাডলাইটের আলোয় অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়। পরে কাপড়ে মোড়ানো শিশুটিকে সাবধানে উদ্ধারকর্মীদের হাত বদল করে নিরাপদ স্থানে নেওয়া হয়
পরে হাসপাতাল থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, চিকিৎসাধীন মাকে চিকিৎসক জানাচ্ছেন, তার সন্তান সম্পূর্ণ সুস্থ রয়েছে। চিকিৎসকদের ধারণা, ভূমিকম্পের সময় মা নিজের শরীর বা কোনো শক্ত বস্তু দিয়ে শিশুটিকে ঢেকে রাখায় ওপর থেকে ধসে পড়া কংক্রিটের আঘাত থেকে সে রক্ষা পায়।
উল্লেখ্য, গত বুধবার রাতে ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 






















