শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলে খেলাফত মজলিস থাকবে কি-না সিদ্ধান্ত শনিবার

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ আগামী শনিবার (২৫ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তবে জোটের এই সমাবেশ থেকে শরিক দল খেলাফত মজলিস দূরত্ব বজায় রাখছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নগরীর রেজিস্ট্রি মাঠে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলাদাভাবে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে দলটি। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি আবুল হাসান এমপি। সভাপতিত্বের দায়িত্বে ছিলেন দলের সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ।

মাওলানা নেহাল আহমদ সমাবেশে জানান, শনিবার (২৫ জুলাই) ঢাকায় দলের কেন্দ্রীয় শূরা সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে, যেখানে নির্ধারিত হবে খেলাফত মজলিস ১১ দলীয় জোটে থাকবে কি-না। যেহেতু সিলেটের সমাবেশ ও ঢাকার বৈঠক একই দিনে পড়েছে, তাই দলের শীর্ষ নেতারা সমাবেশে না থেকে ঢাকাতে অবস্থান করবেন বলে তিনি জানান।

সিলেটের এই আয়োজন নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘‘রাজশাহী থেকে শুরু হওয়া আমাদের ধারাবাহিক বিভাগীয় সমাবেশমালার সমাপ্তি ঘটছে সিলেটের এই সমাবেশের মাধ্যমে। এখান থেকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান নতুন রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেবেন।’’ 

তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দেশের প্রতিটি বিভাগীয় সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সিলেটেও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রস্তুতির অগ্রগতি জানিয়ে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সমাবেশের মঞ্চ তৈরিসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আলিয়া মাঠের এই মঞ্চ থেকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির দিকনির্দেশনা মিলবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

১১ দলে খেলাফত মজলিস থাকবে কি-না সিদ্ধান্ত শনিবার

প্রকাশিত সময় : ০৯:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬