রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন জানাচ্ছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লব বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের সরকার জনগণকে ভয় পাওয়া শুরু করছে, তারা সতর্ক হচ্ছে।

আজ শনিবার (২৫ জুলাই) গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ পাঁচ দফা দাবিতে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শুনতে পেলাম, ভারতের শিক্ষামন্ত্রী যার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে, তিনি পদত্যাগ করেছেন। আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। এই যে দেশে দেশে তরুণরা জেগে উঠছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের সরকার জনগণকে ভয় পাওয়া শুরু করছে, তারা সতর্ক হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যে দেশে জুলাই বিপ্লবের ফলে সরকারের পতন হয়েছে, নির্বাচনের পরে এখানে যে সরকার এসেছে; আমরা আশা করেছিলাম তারা জন রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম, জনগণের রায়কে তারা অবজ্ঞা করা শুরু করেছে। সত্তর শতাংশ জনগণের রায় দিয়েছে সে রায়কে অবজ্ঞা করছে। বিএনপি যদি জুলাই বিপ্লবকে ভুলে যায়, তরুণদের আন্দোলন ভুলে যায়, ১৪ শত শহীদের আত্মত্যাগের কথা ভুলে যায় তাহলে এর পরিণতি তারেক রহমান ও বিএনপিকে ভোগ করতে হবে।’

সংস্কার বনাম সংশোধন এর বিতর্ক ঐকমত্য কমিশনে শেষ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সেসময় বিএনপি গণভোট ও সংস্কারে রাজি হয়েছে। তারা এখন সংস্কার বুঝে না অথচ তারা ৩১ দফায় সংস্কার এর কথা বলা হয়েছে। কিছু দালাল বুদ্ধিজীবী সংশোধনের পক্ষে কথা বলছে। দেশের মানুষ সংস্কার এর জন্য জীবন দিয়েছে। বিএনপিও সংস্কার এর মূলা ঝুলিয়ে গত সতেরো বছর আন্দোলন করেছে।’

স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানান নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, ‘ঢাকায় আজকে তীব্র গ্যাস সংকট, এর আগে বিদ্যুৎ এর বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, সিলিন্ডারের দাম বাড়িয়েছে। সবজির দাম দুইতিন গুণ হয়েছে। বিএনপি সকল প্রতিষ্ঠান দলীয়করণ করছে। স্থানীয় সরকার নির্বাচনর আগেই নির্বাচন কমিশন পুনর্গঠনে করতে হবে। আজ আমাদের বিভাগীয় সমাবেশ শেষ হচ্ছে। ঢাকায় পরবর্তী মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে। আমরা সরকারকে আর সহযোগিতা করতে পারছি না। সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে এগারো দলীয় জোটের সাথে থাকার আহ্বান জানাচ্ছি।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন জানাচ্ছি: নাহিদ ইসলাম

প্রকাশিত সময় : ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬