রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাড়ি থেকে জনপ্রিয় গায়কের মরদেহ উদ্ধার

লুধিয়ানার সুধার পট্টি ধালিওয়াল গ্রামের নিজ বাড়ি থেকে পাঞ্জাবি গায়ক ও গীতিকার বলজিৎ সিংয়ের পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী এই শিল্পীকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে বলজিতের বাড়িটি বন্ধ ছিল। সম্প্রতি বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে একটি বিছানার ওপর বলজিতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। কয়েক দিন ধরে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত্যুর অন্তত তিন থেকে চার দিন আগে বলজিৎ মারা যান। তিনি বাড়িতে একাই থাকতেন। কয়েক দিন ধরে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না এবং বাড়ি থেকেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।

ইতিমধ্যে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

বলজিতের বোন পুলিশকে জানিয়েছেন, এর আগে ওই গায়ক হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর ধারণা, এবারও হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি পড়ে যেতে পারেন। পড়ে যাওয়ার সময় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন।

তবে হৃদ্‌রোগের পাশাপাশি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না বা এতে কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নিজ বাড়ি থেকে জনপ্রিয় গায়কের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬