রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলংকার মুখোমুখি নিগাররা

নারী এশিয়া কাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তারা ইন্দোনেশিয়া নারী দলকে ৭১ রানে পরাজিত করেছে। প্রথম ম্যাচে পাওয়া জয়টা আত্মবিশ^াস আরও বাড়িয়ে দিয়েছে বাঘিনীদের। ‘বি’ গ্রুপের লড়াইয়ে আজ দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ শ্রীলংকা। একই মাঠে খেলা হওয়ায় এখানকার উইকেট সম্পর্কে ভালো ধারণা পেয়ে গেছেন লাল-সবুজরা। এটাকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন জুয়াইরিয়া ফেরদৌস। বাংলাদেশ নারী দলের এই উইকেটকিপার-ব্যাটার গতকাল বলেন, ‘আমরা দুবাইয়ে এসেছি এশিয়া কাপ খেলতে এবং প্রথম ম্যাচ আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে খেলেছি এবং আলহামদুল্লিলাহ খুব ভালোভাবে জয়লাভ করেছি। মাঠের পরিবেশ এবং উইকেট সম্পর্কে খুব ভালো মতো জানতে পেরেছি। কালকে (আজ) আমাদের শ্রীলংকার সঙ্গে ম্যাচ, এটা আমাদের জন্য খুব বড় একটি বেনিফিটেড হবে।’ গ্রুপপর্বে ১ ম্যাচ খেলে বাংলাদেশের জয় একটি। শ্রীলংকা ম্যাচটি জিতলে সেমিফাইনালের পথে তারা অনেকটাই এগিয়ে যাবেন বলেও জানান জুয়াইরিয়া ফেরদৌস। দলের সবাই এ ম্যাচে নিজেকে মেলে ধরতে উন্মুখ হয়ে আছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘কালকের (আজ) ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের দিকে অনেক ভালোভাবে এগিয়ে যাব। আমাদের যে লক্ষ্য তার অনেক কাছে চলে যাব। সেভাবেই আমাদের পরিকল্পনা করা হয়েছে। যে যার রোল এবং আমরা সেভাবেই নিজেদের দায়িত্বটা পালন করার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ ইন্দোনেশিয়া ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি জুয়াইরিয়া ফেরদৌস। ওপেনিংয়ে নেমে ৭ বলে ৮ রানের ইনিংস খেলেছিলেন। উদ্বোধনী জুটি ছিল ১৬ রানের। তবে শ্রীলংকার বিপক্ষে বড় ইনিংস খেলার লক্ষ্য তার। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগতভাবে লক্ষ্য থাকবে বড় একটা ইনিংস খেলার। ম্যাচটা আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি।’

গ্রুপপর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ১৩ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের। এবার ফাইনাল খেলার লক্ষ্য জানিয়ে এর আগে অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে- ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি; বারবার এই বিষয়টাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

শ্রীলংকার মুখোমুখি নিগাররা

প্রকাশিত সময় : ০৯:৫৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬