সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে জাসাস।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে ধারণ করে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই সভায় আলোচনায় অংশ নেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ও আমন্ত্রিত গুণীজনেরা।

আলোচনা সভা পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এরপর জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সংগীত পরিচালক ও গীতিকার ইথুন বাবুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন খ্যাতিমান কণ্ঠশিল্পী সাজ্জাদ হুসাইন পলাশ, মৌসুমী চৌধুরী, পরান আহসান, আকলিমা মুক্তা, গামছা পলাশ, শেহমান, আব্দুর রউফ, রোদসী, সানি, সাদমান পাপ্পু, শাহিনুর ও রাফিজা আলম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা

দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬