মার্চ মাস থেকে বাদশা ও ঈশার সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়। পরে ইশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করলে সেই জল্পনা আরও বেড়ে যায়।
তিনি জানান, তিনি শুধু প্রিয় মানুষটিকেই নয়, তাঁদের সম্পর্কটিকেও রক্ষা করার চেষ্টা করেছিলেন। দুইজন মানুষের ব্যক্তিগত বিষয়কে কখনও নাটকে পরিণত করতে চাননি বলেও মন্তব্য করেন তিনি।
বিয়ের ছবিগুলো নিজে প্রকাশ না করলেও তাঁর মা সেগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার ঝগড়া হয়েছিল বলে জানান ইশা। পরে তিনি বুঝতে পারেন, বিষয়টি আর তাঁর নিয়ন্ত্রণে নেই।
তিনি আরও বলেন, ‘ছবিগুলো পোস্ট হওয়ার পর আমরা অনেকবার কথা বলেছিলাম। ও আমাকে অন্য একটা ছবি দেখাচ্ছিল, যেটা আসল ছবি ছিল না। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম— আমি কী করে এতটা বোকা হতে পারি? ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।’
নিজেকে প্রতারিত মনে করেন কি না— এমন প্রশ্নের জবাবে ইশা স্পষ্টভাবে বলেন, ‘হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’
এদিকে, ইশার এই মন্তব্যের বিষয়ে এখনও পর্যন্ত বাদশার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























