বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘এই দেশে শিল্পী হওয়া পাপ’

ইতালির ভেনিসে একটি পার্কে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা  হামলা চালিয়েছে।

এমনকি তাকে শারীরিকভাবে আঘাত করেছে। হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন শোবিজ তারকারা। এই তালিকায় আছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

আক্ষেপ প্রকাশ করে মৌসুমী বলেন, ‘এই দেশে শিল্পী হওয়াটাও যেন পাপ। কারণ শিল্পীরাই দেখি সবচেয়ে বড় রাজনীতিবিদ হিসেবে কথা বলছেন। কোনো শিল্পীর ওপর হামলাই কাম্য নয়। সেটা ৩২ নম্বরে হোক আর ভেনিসে। জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দল করি নাই, কিন্তু দেশের ভালো-মন্দ পরিস্থিতি নিয়ে সবসময় কথা বলে গেছি।’

বাঁধনের ওপর হামলার ঘটনার পর কিছু মহলের সমালোচনার কড়া জবাব দিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘যেসব শিল্পীরা বাঁধনের ওপর হওয়া হামলাকে সমর্থন করছেন বা তুলনা করছেন এবং বলছেন—যারা বাঁধনের জন্য কাঁদছে তারা ৩২ নম্বরে হামলার সময় কথা বলেননি কেন—তাদেরকে বলতেছি, আপনারা যদি মনে করেন ৩২ নম্বরে একজনের কাপড় টেনে ছেঁড়া হয়েছে দেখে এখন আর একজনের কাপড় টেনে ছেঁড়ার অধিকার আপনারা যে রাজনৈতিক দল সমর্থন করেন তাদের আছে, তাইলে আপনারা কিসের নেতা হইবেন সেইটা বোঝা যাইতেছে। আপনারা দেশের জন্য কী করবেন সেইটাও বোঝা যাইতেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘মানুষের নেতা হওয়ার জন্য আপনাদের লড়াই না। যেমন নেতা ছিলেন বঙ্গবন্ধু, যেমন নেতা ছিলেন জিয়াউর রহমান বা মওলানা ভাসানী— আপনারা মানুষের কাপড়ই ছেঁড়া শিখতে পারবেন খালি। শিল্পী হয়ে মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা ভুলে আমরা শুধু মাত্র দল দিয়ে বিচার করা শিখতেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘এই দেশে শিল্পী হওয়া পাপ’

প্রকাশিত সময় : ০৯:৩২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬