সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন মিমি, পাত্র কে?

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে নানা প্রশ্ন এড়িয়ে যাওয়া এই অভিনেত্রীকে ঘিরে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন-চলতি বছরের ডিসেম্বরেই নাকি নতুন জীবনে পা রাখছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ের আয়োজন হতে পারে পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে। ইতোমধ্যে সীমিত পরিসরে নিমন্ত্রণের প্রস্তুতিও শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি মিমি।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে হবু বরের পরিচয়। টলিউডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেই জানা গেছে। গুঞ্জন অনুযায়ী, মিমির জীবনসঙ্গী পেশায় একজন নৌবাহিনীর কর্মকর্তা।

ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রেখেছেন মিমি চক্রবর্তী। অতীতে প্রেম কিংবা বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও তিনি সেসব নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন। বরং একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনয়ের বাইরে তার সময় কাটে পরিবার, বই আর প্রিয় পোষ্যদের সঙ্গে।

কয়েক বছর আগে বিয়ে প্রসঙ্গে রসিকতা করে মিমি বলেছিলেন, “বিয়ে করতে হলে আগে তো পাত্র খুঁজতে হবে, দেখা-সাক্ষাৎও করতে হবে-সেটুকু সময়ই নেই।” সেই ব্যস্ত জীবনে সত্যিই কি এবার বিশেষ কেউ জায়গা করে নিয়েছেন, নাকি সবই গুঞ্জন-সেই উত্তর মিলবে সময়ই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ে করছেন মিমি, পাত্র কে?

প্রকাশিত সময় : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬