সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যালোইনের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত ১৩

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের ছুটির মধ্যেই দেশজুড়ে একের পর এক বন্দুক হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৯২ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া, আলাবামা, ডেলাওয়্যার, টেক্সাস, ইলিনয়, ইন্ডিয়ানা, মিসিসিপি, টেক্সাস ও ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে এসব হামলার ঘটনা ঘটে। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সিএনএনের প্রাথমিক হিসাব এবং গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারের হ্যালোইনের ছুটি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম সহিংস সময়।

ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে হ্যালোইনের পোশাকের দোকান স্পিরিট হ্যালোইনে শুক্রবার রাতে গুলিতে ৩১ বছর বয়সী অন্তঃসত্ত্বা কনস্ট্যান্স হেজেস নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ছয়জন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আলাবামার বার্মিংহামে ঐতিহ্যবাহী ম্যাজিক সিটি ক্লাসিক ফুটবল ম্যাচের পরপরই দুটি হামলায় একজন নিহত ও আটজন আহত হন। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র।

ডেলাওয়্যারে এক ঘণ্টার কিছু বেশি সময়ের ব্যবধানে দুটি বন্দুক হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরীসহ কয়েকজন হতাহত হন। এর একটি হামলা ঘটে এলেনডেলের একটি খোলা জায়গায় আয়োজিত অনুষ্ঠানে, অন্যটি ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের কাছে নিউয়ার্ক শহরের মেইন স্ট্রিটে।

এ ছাড়া ইলিনয়ের ব্লুমিংটনে এক তরুণী নিহত ও সাতজন আহত হন। ইন্ডিয়ানার ব্লুমিংটনে আহত হন আরও সাতজন। মিসিসিপির জ্যাকসনে একটি নৈশক্লাবে গুলিতে দুজন নিহত ও চারজন আহত হন। ডালাসের বিনোদনকেন্দ্র ডিপ এলাম এলাকায় তিনটি পৃথক হামলায় নিহত হন চারজন, আহত হন অন্তত ১৫ জন।

ফ্লোরিডার জ্যাকসনভিলের দুটি হ্যালোইন পার্টিতে গুলিতে নিহত হন দুজন এবং আহত হন ১১ জন। টেক্সাসের এডিনবার্গের কাছে জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে আহত হন সাতজন। আরকানসাসের ফায়েটভিলে আহত হন ছয়জন।

ডেলাওয়্যারের গভর্নর ম্যাট মেয়ার এক বিবৃতিতে বলেন, বন্দুক সহিংসতাকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নেওয়া যায় না। জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্সও সপ্তাহান্তের সহিংসতায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ৪০০টি গণগুলির ঘটনা ঘটেছে, অর্থাৎ গড়ে প্রতিদিন একটিরও বেশি। কয়েক সপ্তাহ আগে ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হওয়ার পর নতুন করে হ্যালোইনের ছুটিতে এসব ঘটনা দেশটিতে বন্দুক সহিংসতার উদ্বেগ বাড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, যে আহ্বান জানালেন জামায়াত আমির

হ্যালোইনের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত ১৩

প্রকাশিত সময় : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬