পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬৮ মিটার দীর্ঘ একটি যুদ্ধজাহাজ। লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাহাজটিতে এসেছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে মহড়াটি শুরু হওয়ার কথা রয়েছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে দুই দেশের নৌসদস্যরা পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন। পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে
আগামী ৫ নভেম্বর মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। মহড়া শেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।

রিপোর্টারের নাম 
















