সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরা ফাতেহিকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন। এ ছাড়াও নোরাকে দেওয়া উপহারের তালিকায় রয়েছে বহুমূল্য প্রসাধনীদ্রব্য থেকে বিদেশি ব্র্যান্ডের ব্যাগ, বিলাসবহুল গাড়িসহ আরও কত কী। হোয়াটসঅ্যাপ চ্যাটে দু’জনের কথোপকথনও সে সময়ে ফাঁস করেন সুকেশ। তিনি এও দাবি করেছিলেন যে, জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য প্রতিনিয়ত তাকে উসকানি দিতেন নোরা ফাতেহি।
সুকেশের অভিযোগ, জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন এবং বারবার ফোনে যোগাযোগও করতেন। দিনে প্রায় দশবার ফোন করে বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করতেন।সেই প্রেক্ষিতেই এবার সুকেশ মামলায় ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নোরা ফতেহিকে ‘সরকারী সাক্ষী’ হিসেবে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 


















