রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে: নাহিদ

অন্তর্বর্তী  সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন,  “গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি।”

নাহিদ ইসলাম বলেন, “গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব  শফিকুল আলম উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম জানান,  ছয় মাসে তিনি দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ছয় মাস খুবই কম সময়। তারপরও তিনি চেষ্টা করেছেন বলে জানান।

তিনি বলেন, “কাজের মূল্যায়ন জনগণ করবে।”

নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করার অভিপ্রায় আছে।”

দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে: নাহিদ

প্রকাশিত সময় : ০৫:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫