রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে আহত করেছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। এ সময় ওই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এতে খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে খিলক্ষেত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

রাত সোয়া একটার দিকে থানার দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুববকে মারধর করছিলেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসছিল। খিলক্ষেত বাজার এলাকায় স্থানীয় কয়েকশ লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে ওসি, ইন্সপেক্টর (তদন্ত) আশিকুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে সেখান থেকে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ইসমাইল হোসেন আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও থানায় এসেছেন।

সর্বশেষ রাত দেড়টার দিকে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধর্ষণে অভিযুক্ত যুবক মারধরে গুরুতর আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা

প্রকাশিত সময় : ১১:০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫