রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে সতর্ক থাকার আহ্বান উপদেষ্টা আসিফের

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হওয়ার পর গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’

গতকাল শনিবার রাত ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

সরকারের এই উপদেষ্টা ফেসবুকে লেখেন, বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়াই অধিকতর গ্রহণযোগ্য ও স্থায়ী বন্দোবস্ত। তা করার জন্য ছাত্র-জনতার দাবি অনুযায়ী আইসিটি আইনে যাবতীয় সংশোধন করা হয়েছে।’

উল্লেখ্য, গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।

সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সবাইকে সতর্ক থাকার আহ্বান উপদেষ্টা আসিফের

প্রকাশিত সময় : ০৫:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫