শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আর মাত্র একদিন পরেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আর এরই মধ্যে কোরবানির পশুর হাট বেশ জমে উঠেছে। পছন্দের পশু কেনার জন্য হাটে ছুটে যাচ্ছেন ক্রেতারা। মেঘলা দিলে বৃষ্টির মাঝেও ক্রেতা সমাগম বাড়তে থাকায় বিক্রেতারা খোশ মেজাজে আছেন। আর কোরবানির পশুর দাম নিয়ে এবার অনেকটা সন্তুষ্ট ক্রেতারাও।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার গরুর দাম গত বছরের তুলনায় কম। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার লাখে ২০-৩০ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে গরু। এদিকে ক্রেতারাও জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার গরু কিছুটা কমে কেনা সম্ভব হচ্ছে তাদের।

প্রতিবারেরমতো এবারও হাটে গরুর পাশাপাশি মিলছে বিভিন্ন জাতের খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। কোথাও কোথাও উট-দুম্বারও দেখা মিলছে।

তবে, ভাটা পড়েছে বড় গরুর ব্যবসায়। অন্যান্য বছরের তুলনায় এবার চাহিদা অনেক কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বড় গরুর ব্যবসায়ীরা।

ব্যাপারী ও খামারিরা জানিয়েছেন, হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। বড় গরু দরদাম হলেও বিক্রি হচ্ছে কম। ফলে এসব গরুর বেশিরভাগই ফেরত নিয়ে যেতে হবে হয়তো।

উল্লেখ্য, এবার রাজধানীর ২১টি স্থানে পশুর হাট বসেছে। এর মধ্যে মেরুল বাড্ডায় বসা অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায়। সকাল ১০টার আগেই গরু কিনতে ভিড় লেগে গেছে ওই হাটে। আফতাবনগর ও মেরাদিয়ায় এবার পশুর হাট না বসায় রামপুরা, বনশ্রী, বাড্ডা ও আশপাশের বাসিন্দারা মেরুল বাড্ডার হাটেই ছুটে যাচ্ছেন।

তবে, এখনো দেশের বিভিন্ন জেলা থেকে পশু আসছে হাটে। এদিকে ব্যাপারীরা আশা করছেন, শেষ দুইদিনে বিক্রি আরও বাড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

প্রকাশিত সময় : ০৫:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫