শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

শনিবার সন্ধ্যায় গুলশানে তাঁর বাসা ‘ফিরোজা’য় নেতৃবৃন্দের সাথে এই  শুভেচ্ছা বিনিময় হয়।

সাক্ষাতের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আজকে আমাদের জন্য আনন্দের মুহূর্ত, আনন্দক্ষণ। আমাদের নেত্রী যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং অনেক সফলতা অর্জন করেছে বিএনপি তার নেতৃত্বে…যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমরা স্বাভাবিকভাবে নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে, গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থায় ঠিক সেই ভাবে কোনো রাষ্ট্রে উপকার করতে পারে না। আমরা সেই নেত্রীর সাথে দেখা করেছি, সবাই সন্তুষ্টচিত্তে ফিরে যাচ্ছি। আরো সিনিয়র নেতারা আছেন তারা দেখা করবেন।’

বেগম খালেদা জিয়া ভালো আছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এইটুকু জানাতে চাই, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশাআল্লাহ ভালো আছেন। তিনি আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, দেশবাসিকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলকে তার জন্য দেশের জন্য দোয়া করতে বলেছেন।

বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন।

স্থায়ী কমিটির সদস্যগণের সাক্ষাতের পর দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হালিম, আফরোজা খানম রিতা দলের প্রধানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত সময় : ১১:১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫