শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন এনবিআরের আন্দোলনকারীরা

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অচলাবস্থা নিরসনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল। আজ রবিবার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এনবিআর জানিয়েছে, অর্থ উপদেষ্টার বৈঠকের জন্য আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের ২০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সদস্য চূড়ান্ত করা হয়েছে। এখানে কর ক্যাডারের ১০ এবং শুল্ক ও ভ্যাটের ১০ জন থাকবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

এদিকে, চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে আজও ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’ পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ সকাল থেকেই আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে জড়ো হন আন্দোলনকারীরা।পরে ফটক বন্ধ করে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা।

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফটকের ভেতরে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান অফিস করলেও আজ তিনি অফিসে হাজির হননি।

এনবিআরের শাটডাউন কর্মসূচির কারণে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে ব্যবসায়ীরা প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেছেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, এনবিআরের অচলাবস্থায় দৈনিক আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন,‘দেশের আমদানি-রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পোর্টে, বিমানবন্দরে আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি-রোদে নষ্ট হচ্ছে।’

উল্লেখ্য, এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। উদ্দেশ্য হলো, করহার নির্ধারণের মতো নীতিগত কাজ এবং কর আদায়ের কাজ পৃথক রাখা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের একটি শর্ত ছিল রাজস্বনীতি ও আদায়ের কাজে আলাদা সংস্থা করা।

এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। টানা আন্দোলন চালিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এরই ধারাবাহিকতায় আজও চলছে কর্মসূচি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন এনবিআরের আন্দোলনকারীরা

প্রকাশিত সময় : ০৬:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫