মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার যাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। কক্সবাজারের নেমে‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বিশেষ বাসে কক্সবাজার থেকে যাত্রা শুরু করবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।

ইতোমধ্যে কক্সবাজার থেকে পেকুয়া যাওয়ার সড়কের নানা প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, ‘বিমান যুগে কক্সবাজারে নেমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর সবার আগে বাংলাদেশ স্লোগানের মোড়া বিশেষ বাসে করে পেকুয়ায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করাবেন। এরপর সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন।’

তবে, পথে লোহাগাড়ায় একটি সমাবেশ করার কথা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে তারেক রহমানের কক্সবাজারে আগমনের খবরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চলে ফিরে এসেছে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমান দেশে ফেরেন। সেদিন তাকে রাজধানীর তিনশ ফিটে অভ্যর্থনা জানায় লাখো মানুষ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন।

জানা গেছে, চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

প্রকাশিত সময় : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬