বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ।

আজ বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের এক সেমিনারে এ কথা বলেন তিনি।

অলি আহমেদ বলেন, ‘আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে, তাদের বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু। যারা আপনার পাশে আছেন, তারা হচ্ছেন আপনার আসল শত্রু।’

অলি আহমেদ বলেন, ‘বিদেশি গুপ্তচররা সরকারে ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। প্রধানমন্ত্রী আপনি শত্রু দ্বারা আবর্তিত। যেকোনো সময় তারা আপনার বড় ক্ষতি করতে পারে।’

এলডিপি চেয়ারম্যান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। অর্থনৈতিক অবস্থা ভালো নয়। নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। আপনি (তারেক রহমান) ভালো অবস্থানে নেই।’

অলি আহমেদ বলেন, ‘আপনি ইতিহাসে একজন নেতা হয়ে থাকেন। ১১ দল আপনার শত্রু নয়, আপনার বন্ধু। যার কারণে আপনাকে প্রকাশ্যে পরামর্শ দিচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের

প্রকাশিত সময় : ১১:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬